Tuesday, June 23, 2026

সাতসকালে নিউটাউনে রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য! দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু পুলিশের

Date:

Share post:

ফের শহরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য! বৃহস্পতিবার সাতসকালে ইকোপার্ক (Eco Park) থানার কাছেই রামমন্দির লাগোয়া খালপাড়ের পরিত্যক্ত একটি জায়গায় দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে নিউটাউনে (Newtown) তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মধ্যবয়স্ক ওই মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।


তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত রাতের অন্ধকারে কেউ তার ক্ষতবিক্ষত দেহ নিউটাউনে ফেলে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইকো পার্ক পুলিশ। তবে এদিন প্রাতঃভ্রমণ করতে এসে খালপাড়ে ফেলে দেওয়া তোষকের উপর রক্তমাখা নিথর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রাই। মৃতের পরনে শুধু হাফপ্যান্ট ছাড়া আর কিছুই ছিল না। পাশাপাশি তাঁর নাক, মুখ ও হাঁটুতে চাপা রক্তের দাগ দেখা যায়।


এদিন বিষয়টি নজরে আসতেই ইকোপার্ক থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কীভাবে ওই অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃত্যু হল, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...