Saturday, May 23, 2026

যানজটের সমাধানে বিশ্বমানের এলিভেটেড করিডর কোনা এক্সপ্রেসওয়েতে, শীঘ্রই শুরু কাজ

Date:

Share post:

কোনা এক্সপ্রেসওয়েকে যানজট মুক্ত করতে প্রস্তাবিত এলিভেটেড করিডর তৈরির কাজ শীঘ্রই শুরু হচ্ছে। রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ছয় লেনের এই করিডোর তৈরি করবে। ৭ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে এই ফ্লাইওভারের কাজ হবে। এর মধ্যে মাত্র ২৫০ মিটার অংশে জমি হস্তান্তর বাকি রয়েছে। যা দ্রুত শেষ হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। কোনা এক্সপ্রেসওয়ের ক্যারি রোডের ফুটবল গেটের কাছ থেকে খেজুরতলা পর্যন্ত এই করিডর তৈরি হবে। প্রসঙ্গত, তিনটে সেতুর উপর দিয়ে যাবে এই উড়ালপুল। ফলে স্বাভাবিকভাবেই এর উচ্চতা হবে কিছুটা বেশি হতে পারে।

খেজুরতলার দিকে নামার সময় এই উড়ালপুলের তিনটি র‌্যাম্প থাকবে। যার মধ্যে একটি র‌্যাম্প নিবড়ার দিক থেকে বের হবে। একটি সাঁতরাগাছি বাস টার্মিনাসের দিকে এবং অন্যটি যাবে জাতীয় সড়কের দিকে। তাতে যানজট থাকলে গাড়িগুলিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে মালবাহী লরি বা ট্রাকগুলিকে যানজট দেখা দিলে ড্রেনেজ রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। একেবারে পরিকল্পনা অনেকটাই করে ফেলা হয়েছে। এবার কাজ শুরুর অপেক্ষা।

এই কোনা এক্সপ্রেসওয়ের সঙ্গে সরাসরি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বম্বে রোড, দিল্লি রোডের সঙ্গে সংযোগ রয়েছে। এই কোনা এক্সপ্রেসওয়েতে যানজট লেগেই থাকে। দীর্ঘ গাড়ির সারি। একেবারে ভয়াবহ পরিস্থিতি। আপাতত সেই রাস্তাকে ছয় লেন করা হলে স্বাভাবিক ভাবেই গাড়ির চাপ অনেকটা কমবে। যানজটও কমতে পারে পুরোদমে। এনিয়ে আশায় দিন গুনছেন বাসিন্দারা। ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৮৩৯ কোটি টাকার।

আরও পড়ুন- লক্ষ্য রেকর্ড শস্য উৎপাদন, পরিকল্পনা রূপায়ণে একাধিক পদক্ষেপ রাজ্যের

 

 

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...