Wednesday, June 17, 2026

ভূয়সী প্রশংসা! মমতার কবিতা পড়ে মুগ্ধ সুব্রমনিয়ন স্বামী

Date:

Share post:

কবিতা লিখতে ভালবাসেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতি বছরই কলকাতা বইমেলায় তাঁর লেখা বেশ কয়েকটি বই প্রকাশিত হয়। থাকে কবিতার বইও। এবার তাঁর কবিতার ভূয়সী প্রশংসা করলেন বিজেপি নেতা তথা বর্ষীয়ান রাজনীতিক সুব্রমনিয়ন স্বামী (Subramanian Swami)। মমতার কবিতার গভীর কাব্যিক উপলব্ধিতে তিনি মুগ্ধ বলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা।নিজের এক্স হ্যান্ডেলে সুব্রমনিয়ন স্বামী (Subramanian Swami) লেখেন,
“২০২৩ সালের মাঝামাঝি সময়ে, মুখ্যমন্ত্রী মমতাজি আমাকে ‘কবিতাবিতান’ নামে তাঁর কবিতার একটি বই উপহার দিয়েছিলেন। ৮৯৬ পৃষ্ঠার বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে এলোমেলোভাবে কবিতাগুলি পড়ি। আজ আমি ৪৪৫ পৃষ্ঠার ‘অভিভাবক‘ কবিতাটি পড়ি। কবিতায় বাস্তব সম্পর্কে গভীর কাব্যিক উপলব্ধিতে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।“

কোনও ঘটনার প্রতিবাদে বা দুঃখ প্রকাশ করেও অনেক সময় কলম ধরেন মমতা। তিনি আগেও জানান, নিজের লেখা বইয়ের রয়ালটি থেকেই তাঁর চলে যায়। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বেতন বা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী-সাংসদ হিসেবে কোনও পেনশন নেন না। বইমেলাতেও মুখ্যমন্ত্রীর লেখা বই বেস্ট সেলার হয়। এবার দলমতে উর্ধ্বে উঠে তৃণমূল সুপ্রিমোর বইয়ের প্রশংসা করলেন বিজেপি নেতা। 




Related articles

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...