Saturday, June 6, 2026

জয় দিয়ে কোপার অভিযান শুরু আর্জেন্তিনার

Date:

Share post:

জয় দিয়ে কোপা আমেরিকা কাপের অভিযান শুরু করল আর্জেন্তিনা । শুক্রবার ভোর রাতে তারা কানাডাকে উড়িয়ে দিল ২-০ গোলে। নীল-সাদা দলের হয়ে গোল আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ-এর। ম্যাচে গোল পেলেন না লিওনেল মেসি।

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় বিশ্বকাপজয়ী দল। প্রথম্যার্ধে একাধিকবার আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেননি মেসিরা। প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে লিওনেল স্কালোনির দল। বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিলেন না তারা। এরফলে প্রথমার্ধ ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় আর্জেন্তিনা। যার ফলে ম্যাচের ৪৯ মিনিটে ১-০ এগিয়ে যায় বিশ্বকাপজয়ী দল। মেসির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। এরপর ফের আক্রমণে ঝাঁপায় আর্জেন্তিনা। যার ফলে ম্যাচে ৮৮ মিনিটে ২-০ এগিয়ে যায় স্কালোনির দল। গোল করে দলকে ২-০ এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বক্সের বাইরে থেকে মেসির বাড়িয়ে দেওয়া থ্রু খুঁজে নেয় মার্টিনেজকে । সেই বল ধরে চকিতে শট নেন তিনি। বল জালে জড়িয়ে যায়।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...