Tuesday, June 23, 2026

ইউরোর দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের আটকে গেল ইংল্যান্ড

Date:

Share post:

ইউরো কাপের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ইংল্যান্ড। প্রথম ম্যাচে সার্বিয়ার কাছে জয়ের পর এদিন দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের কাছে আটকে গেল গ্যারেথ সাউথগেটের দল। ম্যাচে হ্যারি কেনের গোলে এগিয়ে গেলেও, শেষ পর্যন্ত ডেনমার্কের কাছে ১-১ গোলে আটকে গেল ইংল্যান্ড।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। মনে কড়া হচ্ছিল প্রথম ম্যাচের মতন এই ম্যাচেও জয় ছিনিয়ে নেবেন কেনরা। ম্যাচে শুরুর দিকে তেমনই দাপট দেখায় সাউথগেটের দল। যার ম্যাচের ১৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। প্রতিপক্ষ ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে ডান প্রান্ত ধরে বক্সে ঢোকেন ওয়ালকার। পাস বাড়ান তিনি। সেই বল পৌঁছায় কেনের কাছে। যা জালে জড়াতে ভুল করেননি কেন। এরপরই আক্রমণে ঝাঁঝ বাড়ায় ডেনমার্ক। যার ফলে ম্যাচের ৩৪ মিনিটে সমতা ফেরায় ডেনমার্ক। দেনমার্ককে গোল করে এগিয়ে দেন মর্টেল । বক্সের বাইরে থেকে ডান পায়ে মাটি ঘেঁষা শট মারেন তিনি। পায়ের জঙ্গলের মধ্যে সেই বল দেখতে পাননি জর্ডন পিকফোর্ড। পোস্টে লেগে বল গোলে ঢুকে যায়।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ চলে আসে ইংল্যান্ডের সামনে। ম্যাচের ৫৬ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ফিল ফডেনের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফেরে।এরপর পালটা আক্রমণে ঝাঁপায় ডেনমার্ক। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি দু’দল।

আরও পড়ুন- জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার আটের লড়াই শুরু ভারতের, আফগানদের হারাল ৪৭ রানে

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...