Thursday, June 25, 2026

জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার আটের লড়াই শুরু ভারতের, আফগানদের হারাল ৪৭ রানে

Date:

Share post:

জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার আটের লড়াই শুরু করল ভারতীয় দল। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে সহজে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল। এদিন রশিদ খানদের হারায় ৪৭ রানে। ভারতের হয়ে এদিন ব্যাট হাতে অর্ধশতরান সূর্যকুমার যাদবের। বল হাতে দাপট যশপ্রীত বুমরাহ এবং হর্শদীপ সিং-এর।

ম্যাচে এদিন আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ১৮১ রান করে ভারত। ভারতের হয়ে লড়াই সুর্যকুমারের। ৫৩ রান করেন সূর্য। লড়াই করেন হার্দিক পান্ডিয়াও। ৩২ রান করেন তিনি। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক। ৮ রান করেন তিনি। এদিনও রান পেলেন না বিরাট কোহলি। ২৪ রান করেন। ২০ রান করেন ঋষভ পন্থ। ১০ রান করেন শিভম দুবে। ৭ রান করেন রবীন্দ্র জাদেজা। আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট অধিনায়ক রশিদ খান এবং ফারুকির। একটি উইকেট নবীন-উল-হকের।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। সৌজন্যে যশপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং। ম্যাচে তিনটি করে উইকেট নেন তাঁরা। আফগানদের হয়ে ২৬ রান করেন ওমারজাই। গুরবাজ করেন ১১ রান। ২ রান করেন জাজাই। গুলবাদিন নবিন করেন ১৭ রান। ভারতের হয়ে দুটি উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন- শুক্রবার ভোর থেকে শুরু কোপা আমেরিকা, প্রথম ম্যাচে নামছে আর্জেন্তিনা


Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...