Saturday, June 20, 2026

প্রতিশ্রুতি পূরণ! লোকসভা ভোট মিটতেই হুগলির দইকে বিশ্ববিখ্যাত করার অঙ্গীকার রচনার 

Date:

Share post:

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর ভোট মিটতেই সিঙ্গুরের (Singur) দইকে (Dahi) বিশ্ববিখ্যাত করার অঙ্গীকার হুগলির (Hoogly) নবনির্বাচিত তৃণমূল (TMC) সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)। শুক্রবার ডাকাত কালীর মন্দিরে পুজো দিয়ে হুগলির দই নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন এই তারকা রাজনীতিক। এই মন্দিরে পুজো দিয়েই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন রচনা। জয়ী হওয়ার পর সেই মন্দিরেই পুজো দিয়ে নয়া চ্যালেঞ্জ নিলেন তৃণমূল সাংসদ।

লোকসভা নির্বাচনের প্রচারে এসে হুগলির দইয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে। এরপর হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতেই সিঙ্গুরের দইকে বিশ্ব বিখ্যাত করার অঙ্গীকার করলেন তিনি। তবে এদিন রচনা মনে করিয়ে দেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভাবনীয় জয় হয়েছে। ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে যে কোনও কিছুই সম্ভব নয়, তা আরও একবার প্রমাণিত হয়েছে। আগামীদিনে যাতে মানুষের জন্য ভালো কাজ করতে পারি সেই কারণে ঠাকুরের আশীর্বাদ নিতে এসেছিলাম। সিঙ্গুর দিদির আন্দোলনের জায়গা। তা দিদিকে উপহার দিতে পেরে অত্যন্ত খুশি।”

উল্লেখ্য লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে দই নিয়ে মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া বেশ সরগরম হয়ে ওঠে। কিন্তু, রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনেই পাখির চোখ করেন। এদিকে লোকসভার ফলাফল বেরলে দেখা যায় লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন রচনা। আর তারপর সেই দিকেই এবার বিশ্ববিখ্যাত করার চ্যালেঞ্জ সাংসদের।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...