Saturday, June 20, 2026

আসেনি কোনও প্রস্তাব! ASI-র দাবি উড়িয়ে পুরীর ‘রত্নভাণ্ডার’ নিয়ে নয়া নাটক বিজেপির 

Date:

Share post:

কবে খোলা হবে পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) রত্নভাণ্ডার (Jewellery Box)? যা নিয়ে বিস্তর জল্পনা ছিল। অবশেষে বুধবার জানা গিয়েছিল সেই দিনক্ষণ। রথযাত্রার পর অর্থাৎ ৮ জুলাই খুলবে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা। বুধবার এমন দাবি করেছিল এএসআই (Archeological Survey of India)। কিন্তু সেই যুক্তি উড়িয়ে ওড়িশা সরকার (Odissa Government) সাফ জানিয়ে দিল, জগন্নাথ মন্দিরের ম্যানেজিং কমিটির তরফে এমন কোনও প্রস্তাব এখনও প্রশাসনের কাছে এসে পৌঁছয়নি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, এমন কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি ওড়িশা সরকার। ভবিষ্যতে এমন কোনও প্রস্তাব আসলে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। ভোটের আগে পুরীর রত্নমন্দিরের দরজা খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেছিলেন, পুরীর রত্নভাণ্ডারের চাবিই নাকি হারিয়ে ফেলেছে নবীন পট্টনায়েক সরকার। বিজেপি ক্ষমতায় এলে রত্নভাণ্ডার খোলা হবে। কিন্তু ভোট মিটতেই রত্নভাণ্ডার নিয়ে নয়া রাজনীতি শুরু ওড়িশার নয়া বিজেপি সরকারের।

পুরীর মন্দিরের গোপন কক্ষে সাতটি ঘর আছে। সেই ঘরগুলিকেই রত্নভাণ্ডার বলা হয়। মন্দিরের রত্নভাণ্ডার শেষবার খোলা হয়েছিল ১৯৭৮ সালে। হাইকোর্টের নির্দেশে হলফনামায় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল, রত্নভাণ্ডারে ১৫০ কেজি সোনার পাশাপাশি ১৮৪ কেজি রুপো রয়েছে। ১৯৭৮ সালে শেষবার পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের খতিয়ান নেওয়া হয়েছিল।


Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...