Tuesday, March 31, 2026

পরীক্ষার দু’দিন আগে নেট প্রশ্নপত্র ফাঁস, ডার্ক ওয়েবে বিক্রি ৬ লক্ষ টাকায়: সিবিআই

Date:

Share post:

রবিবার ইউজিসি- নেট প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। পরীক্ষার দু’দিন আগে এই প্রশ্ন ফাঁস হওয়ার পরেই তা ডার্ক ওয়েবে বিক্রি করা হয় ৬ লক্ষ টাকার বিনিময়ে। সিবিআই প্রাথমিক তদন্তের পর তেমনটাই জানিয়েছে । কিন্তু প্রশ্ন কোথা থেকে ফাঁস করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। আসলে ব্যাঙের ছাতার মতো নেটের প্রস্তুতির জন্য নানান জায়গায় কোচিং সেন্টার গজিয়ে উঠেছে। অভিযোগ, এই সংখ্যাটা দিল্লিতে সবচেয়ে বেশি। তাই এই ধরনের কোচিং সেন্টারগুলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ।

প্রসঙ্গত, ১৮ জুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত ইউজিসি- নেট পরীক্ষায় নয় লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এর এক দিন পরেই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। সন্দেহ করা হচ্ছিল, পরীক্ষার আগের দিন অর্থাৎ সোমবার নেটের প্রশ্নপত্র ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল। তবে সিবিআই প্রাথমিক ভাবে তদন্ত চালানোর পর জানিয়েছে, সোমবার নয়, পরীক্ষার প্রশ্নপত্র আদতে ফাঁস করা হয়েছিল রবিবার এবং ডার্ক ওয়েবে ৬ লক্ষের টাকা বিনিময়ে বিক্রি করা হয়। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে নেট মামলায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে সিবিআই।

তবে এই পরীক্ষা যে আর হবেই না, এমনটা নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বলছে, স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা নেওয়া তাদের লক্ষ্য। তাই আগামী কিছুদিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তবে কবে ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে, তা স্পষ্ট নয়। পরীক্ষার্থীদের মধ্যে সামগ্রিক বিষয় নিয়ে হতাশা তৈরি হয়েছে। কবে পরীক্ষা ঘোষণা হবে সেই চিন্তায় অনেকেই ঠিকভাবে প্রস্তুতিও নিতে পারছেন না।

যদিও নিটে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট বাতিল করা প্রসঙ্গে সরকারের গাফিলতির দায় স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনিয়ম ঠেকাতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের আশ্বাস দিয়ে পরীক্ষা আয়োজনের পদ্ধতি বদলের কথাও জানিয়েছেন তিনি।

 

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...