Monday, April 6, 2026

আরবিআই রিপোর্টে এক্সিট পোলকে কেন্দ্র করে দেশের শেয়ার বাজারের উত্থান-পতনের ছবি

Date:

Share post:

লোকসভা ভোটের এক্সিট পোলের কারণে ভারতের শেয়ার বাজারের ব্যাপক উত্থান এবং ভোটের ফল প্রকাশের পর ধসে পড়া ওর বিষয়টি উঠে এল রিজার্ভ ব্যাঙ্কের (RBI) রিপোর্ট। দেশের আর্থিক অবস্থার বর্ণনায় রিজার্ভ ব্যাঙ্ক একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে আরবিআই জানায়, মে মাসের গোড়ার দিকে দেশের শেয়ার বাজার নীচের দিকে নেমেছিল। রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিরাট অঙ্কের ডিভিডেন্ড ঘোষণা করা হলে, মার্চের মাঝামাঝি সময়ে ফের চাঙ্গা হতে শুরু করে বাজার। শেয়ার বাজারে নথিভুক্ত ভারতীয় সংস্থাগুলির বাজারমূল্য প্রথমবার পাঁচ লক্ষ মার্কিন ডলারে পৌঁছয়।

অন্যদিকে, ওই মাসের শেষ সপ্তাহে বাজার ফের পড়তে শুরু করলেও জুনের গোড়ায় আচমকাই অনেকটা চাঙ্গা হয় বাজার। কেন্দ্রীয় সরকার জিডিপি সংক্রান্ত তথ্য সামনে আনার পর এবং এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হওয়ার পর নতুন শীর্ষে ওঠে বাজারের সূচক। কিন্তু ভোটের ফল ঘোষণা হতেই ফের ঝিমিয়ে পড়ে বাজার (RBI)। তবে কেন্দ্রে নতুন সরকার গঠন হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশা জাগে। তাঁদের ধারণা, সুষ্ঠুভাবে সরকার চলবে। তাই ফের চাঙ্গা হয় বাজার।

আরও পড়ুন: বন্দে ভারতের খাবারে আরশোলা, ফের পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় রেল

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...