Friday, April 3, 2026

NEET তদন্তে বিহারে আক্রান্ত সিবিআই! দেশের ৬৩ পরীক্ষার্থীকে বাতিল NTA-র

Date:

Share post:

NEET কেলেঙ্কারির তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই আধিকারিকরা। ভাঙচুর করা হয় গাড়িও। প্রায় ৩০০ গ্রামবাসী হামলা চালায় বলে অভিযোগ। বিহারের বিজেপি নেতাদের নাম কেলেঙ্কারিতে সামনে আসতেই জঙ্গিপনা শুরু নীতীশের রাজ্যে। অন্যদিকে গোটা দেশে প্রবল চাপের মুখে ৬৩ NEET পরীক্ষার্থীকে বাতিল করল এনটিএ। এর মধ্যে অধিকাংশ বিহার ও গুজরাটের।

বিহার পুলিশের দাবি বিহারের নওয়াদা জেলায় রবিবার তদন্তে যান সিবিআই আধিকারিকরা। রবিবারই NEET তদন্তে এফআইআর দায়ের করেছে সিবিআই। সেখানে বিশেষ দলের বিহারের পাটনায় তদন্তে যাওয়ারও উল্লেখ করা হয়। সেই মতো নওয়াদার রাজউলি এলাকায় তদন্তে যান আধিকারিকরা। সেখানেই কাশিয়াডিহ গ্রামের মানুষ তাঁদের উপর চড়াও হয়।

NEET দুর্নীতি সামনে আসতেই নাম জড়িয়েছে নীতীশের রাজ্যের। সামনে এসেছে বিজেপি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে অভিযুক্তের ঘনিষ্ঠতার বিষয়টিও। এবার সেই কেলেঙ্কারি চাপা দিতে এলাকার মানুষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই এগিয়ে দেওয়ার রাজনীতি নীতীশ কুমারের রাজ্যে। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

অন্যদিকে সুপ্রিম কোর্ট থেকে সাধারণ মানুষ, কোথাও ভর্ৎসনা হতে বাকি নেই কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-র। চাপে পড়ে দেশের ৬৩ জন NEET পরীক্ষার্থীকে বাতিল ঘোষণা এনটিএ-র। পরীক্ষায় অনিয়মের অভিযোগে তাদের বাতিল করার ঘোষণা করা হলেও কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি এনটিএ। ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি বাতিল বলেও দাবি রাজনীতিকদের। এর মধ্যে ৩০ পরীক্ষার্থী গুজরাটের গোধরার, ১৭ পরীক্ষার্থী বিহারের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...