Friday, April 3, 2026

‘আমি ভাগ্যবান যে দেশের হয়ে খেলতে পারছি’, ম্যাচের সেরা হয়ে বললেন হার্দিক

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে হার্দিক পান্ডিয়ার অর্ধশতরান। যখন ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তখন দলকে ভরসা দেন হার্দিক। শুধু এই ম্যাচে চলতি বিশ্বকাপে দলকে ভরসা দিয়ে যাচ্ছেন তিনি। আইপিএলে হতাশ করেছিলেন। কিন্তু টি-২০ বিশ্বকাপে ব্যাটে-বলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছেন হার্দিক। শনিবার ব্যাট হাতে ঝোড়ো হাফ সেঞ্চুরির পর বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি-ই।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনও ম্যাচের পর স্বীকার করে নিলেন, হার্দিকের ঝোড়ো ব্যাটিংই তাঁদের হাত থেকে ম্যাচের লাগাম কেড়ে নিয়েছিল। আর ম্যাচের নায়ক বলছেন, “আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি। দলের প্রত্যেকে পরিকল্পনা অনুযায়ী খেলেছে বলেই সাফল্য আসছে।” হার্দিক আরও যোগ করেন, “ব্যাট করার সময় কোনও বাড়তি চাপ নিইনি। নিজের স্বাভাবিক ব্যাটিং করেছি। আর বল করার সময় লক্ষ্য ছিল, ব্যাটারদের মারার বল দেব না।”

২০২৩ একদিনের বিশ্বকাপে গোড়ালিতে চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। চলতি বছরের মার্চে আইপিএল দিয়ে ২২ গজে ফিরেছেন। হার্দিক বলছেন, “আমি ভাগ্যবান যে দেশের হয়ে খেলতে পারছি। ওই চোটের পর দ্রুত মাঠে ফিরতে চেয়েছিলাম। কিন্তু ঈশ্বর অন্যরকম ভেবেছিলেন। রাহুল স্যার (দ্রাবিড়) আমাকে বলেছিলেন, ভাগ্য সবসময়ই সাহসীদের সঙ্গ দেয়। কথাটা মাথায় রেখে নিজেকে কঠোর পরিশ্রমে ডুবিয়ে দিয়েছিলাম। তার পুরস্কার পাচ্ছি।”

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন ভারত অধিনায়ক ?

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...