Friday, April 3, 2026

সুপ্রিম কোর্টের বিচারপতির নদরদারিতে দেশের সর্বকালের শিক্ষা কেলেঙ্কারির তদন্ত দাবি কুণালের

Date:

Share post:

দেশের সর্বকালের শিক্ষা কেলেঙ্কারি চলছে বিজেপির জামানায়। ভিতরে বহু উঁচু আমলা জড়িত।নিট নেট নিয়ে দেশের বৃহত্তম এই শিক্ষা দুর্নীতির তদন্ত চাই। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির নজরদারিতে তদন্ত চাই। সবাইকে গ্রেফতার করা দরকার। রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এভাবেই কেন্দ্রের শিক্ষা কেলেঙ্কারির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন তিনি সাফ বলেন, আসল মাথাকে খুঁজে বার করতে হবে। দফতরের মন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে। এর সঙ্গে বিশাল অঙ্কের টাকার লেনদেন জড়িত। কেলেঙ্কারি করেছে বিজেপির প্রশাসন, বিজেপির সরকার।

এনটিএর ডিজি বদল প্রসঙ্গে কুণাল বলেন, এগুলো সব আই ওয়াশ। তদন্ত করবে কেন্দ্রের সিবিআই, এটা হতে পারে না। কাস্টডিতে নিয়ে তদন্ত করতে হবে। আসল দোষীদের ধরতে হবে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি সরকার। তাদের ভবিষ্যত অন্ধকারে। এর দায় বিজেপিকেই নিতে হবে। তার স্পষ্ট কথা, কেন্দ্রের দুর্নীতি তো পুরো ফাঁস হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার কোথায় ব্যাবস্থা নিচ্ছে? প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে? কোচিংগুলো জড়িত এমন খবর আসছে। লাখ লাখ পরীক্ষার্থীর জীবন নষ্ট হল। বাংলায় যদি কেউ ভুল করে তার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পুরো ব্যবস্থাটাকে স্বচ্ছ রাখার চেষ্টা করছেন।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...