Saturday, April 4, 2026

রোনাল্ডোর ব্যবহার মন কেড়েছে ফুতবলপ্রেমীদের, বিরাট বার্তা পর্তুগাল কোচের

Date:

Share post:

অনেকেই বলেন, মাঠে তিনি শুধুমাত্র নিজের গোলের কথা ভাবেন। সতীর্থদের নিয়ে তাঁর বিন্দুমাত্র মাথাব্যথা নেই। কিন্তু তুরস্কের ম্যাচে সব সমালোচনার যেন জবাব দিয়ে দিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুরস্ক ম্যাচে গোলে শট করার সুযোগ থাকলেও তা না করে রোনাল্ডো পাস দেন বাঁ দিক থেকে উঠে আসা ব্রুনো ফার্নান্দেজকে। ফাঁকা গোলে বলটা ঠেলে দেন তিনি। আর এতেই যেন সব সমালোচনার জবাব দেন সিআরসেভেন । শুধু সমালোচনার জবাব নয় , এই ম্যাচে রেকর্ডও গড়েন রোনাল্ডো।

এতদিন পর্তুগিজ তারকার নামের পাশে ছিল ইউরো কাপে সবচেয়ে বেশি গোল করার নজির। ১৪ গোল করে অনেকটাই এগিয়ে তিনি। এবার রোনাল্ডোর নামের পাশে যোগ হল সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার। তুরস্কের বিরুদ্ধে ম্যাচের শেষ গোলটিতে ব্রুনো ফার্নান্দেজের পায়ে সাজানো বল তুলে দেন সিআরসেভেন । অথচ নিজেই ফাঁকা গোলে বল ঠেলতে পারতেন। কিন্তু তাঁর বদলে বল বাড়িয়ে দিলেন ব্রুনোকে।আর এর সুবাদেই নজির গড়েন রোনাল্ডো। ইউরোয় ৮টি অ্যাসিস্ট করে তিনি ছাপিয়ে গেলেন চেক প্রজাতন্ত্রের পোবোরস্কিকে। রোনাল্ডোর এই মানসীকতা মন কেড়েছে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের। তিনি বলেন, “ ক্রিশ্চিয়ানো যেটা করল, সেটা অসাধারণ। গোলের সামনে দাঁড়িয়ে ও ব্রুনো পাস করার সিদ্ধান্ত নিল। এই মুহূর্তটা শুধু পর্তুগাল নয়, সারা বিশ্বের সব ট্রেনিং অ্যাকাডেমিতে দেখানো উচিত।“

 

View this post on Instagram

 

A post shared by UEFA EURO 2024 (@euro2024)

আরও পড়ুন- এবার সেরা ফিল্ডার SKY, পুরস্কার তুলে দিলেন কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...