Friday, April 3, 2026

এবার সেরা ফিল্ডার SKY, পুরস্কার তুলে দিলেন কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ভারতের প্রতি ম্যাচের পরই দেওয়া হচ্ছে সেরা ফিল্ডারের পুরস্কার। সব কিছু বিবেচনা করে সেরা ফিল্ডারকে বেছে নিচ্ছেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ। শনিবারও তার ব্যতিক্রম হয়নি। টি-২০ বিশ্বকাপের সুপার আটে ভারত-বাংলাদেশ ম্যাচেও বেছে নেওয়া হল সেরা ফিল্ডারকে। আর এবার এই পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব। সূর্যকে এই পুরস্কার তুলে দেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস। রিচার্ডসের হাত থেকে এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত SKY। লিটন দাসের ক্যাচ নিয়ে তা পকেটে পোরেন সূর্য। ভিডিও পোস্ট বিসিসিআই-এর।

বাংলাদেশ ম্যাচের পর , রোহিত শর্মা, অক্ষর প্যাটেলের। তবে এবার সবাইকে টেক্কা দিয়ে সেরা ফিল্ডারের পুরস্কার জেতেন সূর্য। সূর্যের হাতে এই পুরস্কার তুলে দেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা ভিভিয়ান রিচার্ডস।
এদিকে সূর্যকে পুরস্কার দিতে এসে ঋষভ পন্থেরও প্রশংসা করেন রিচার্ডস।

ভারতীয় উইকেটকিপারকে ভিভ বলেন, “তোমাকে মাঠে ফিরতে দেখে খুব ভালো লাগছে পন্থ। তুমি যেভাবে ফিরে এসেছ, তাতে আমি খুব খুশি। তুমি তো পকেট রকেট। তোমাদের দল এমনিই খুব শক্তিশালী। যদি আমাদের মেরুন শিবির (ওয়েস্ট ইন্ডিজ) জিততে না পারে, তাহলে তোমাদেরই সমর্থন করব।“

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন- ‘আমি ভাগ্যবান যে দেশের হয়ে খেলতে পারছি’, ম্যাচের সেরা হয়ে বললেন হার্দিক


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...