Friday, June 26, 2026

হলং বাংলোর অগ্নিকাণ্ডের নেপথ্যে ইঁদুর! জমা পড়লো তদন্ত রিপোর্ট

Date:

Share post:

ঐতিহ্যবাহী হলং বাংলোর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক রিপোর্ট জমা করলো বনদফতরের তদন্ত কমিটি। আর সেখানেই উঠে এলো ইঁদুরের নাম! একটু অবাক করার মতো তথ্য হলেও এই ইঁদুরের জন্যই পুড়ে ছাই বাংলোর আটটি ঘর। গত মঙ্গলবার রাত ৯টা নাগাদ জলদাপাড়ার ওই বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্টসার্কিট থেকে আগুন লাগলেও এর নেপথ্যে ‘ইঁদুরের ভূমিকা’র উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোয় কোনও পর্যটক ছিলেন না। ঘটনার সময় বাংলোর এসি বন্ধ করা ছিল। কিন্তু তা সত্ত্বেও কীভাবে শর্ট সার্কিট হল? হলং বাংলোয় ইদুঁরের উৎপাতের অভিজ্ঞতা রয়েছে পর্যটকদেরও। ফলে ইঁদুরের দৌরাত্ম্যেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করছেন আধিকারিকরা। প্রাথমিক অনুমান, সুইচ বোর্ডের পিছনে ফাঁকা অংশ দিয়ে ইঁদুর ঢুকে বিদ্যুতের তার কেটে দেয়। সেখান থেকে শর্ট সার্কিট ঘটে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...