Sunday, April 5, 2026

‘আন্তোনেল্লার সঙ্গে বন্ধ ছিল কথা, শুরু হয়েছিল দূরত্ব’, জন্মদিনে ফাঁস মেসির

Date:

Share post:

আজ ২৪ জুন । আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন। ৩৬ বছর পার ৩৭-এ পা দিলেন লিও। এবারের জন্মদিনটা আর্জেন্তাইন দলেরআজ ২৪ জুন । আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন। ৩৬ বছর পার ৩৭-এ পা দিলেন লিও। এবারের জন্মদিনটা আর্জেন্তাইন দলের সঙ্গে কাটাচ্ছেন মেসি। চলছে কোপা আমেরিকা। সেই কারণেই এবার দলের সঙ্গে লিও। আর এরই মাঝে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে তার বিচ্ছেদের কথা সামনে আনলেন মেসি। তবে সেই বিচ্ছেদ এখনের নয়, তাহল বিয়ের আগে।

এই নিয়ে মেসি বলেন, “ একটা সময় আমাদের মধ্যে কোন কথা ছিল না। প্রায় কোনও যোগাযোগই ছিল না আমাদের। ১৩ বছর বয়সে আমি স্পেনে চলে যাই। তারপর আন্তোনেল্লার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। এখনকার মতো সহজে যোগাযোগ করা যেত না তখন। সুযোগ বা সুবিধা ছিল না। চিঠি লেখার সুযোগ ছিল। ইমেল করা যেত। কিন্তু এক দেশ থেকে অন্য দেশে ফোন করে কথা বলার খরচ খুব বেশি ছিল। সেই খরচের জন্যই আমাদের মধ্যে যোগাযোগ ধীরে ধীরে কমে গিয়েছিল। কথাও হত না দীর্ঘ দিন।” এরপর লিও আরও বলেন, “ তখন আমার বয়স ১৬ বা ১৭। তখন যোগাযোগ ব্যবস্থা কিছুটা সহজ হয়। ম্যাসেঞ্জারে কথা বলতাম আমরা। আমাদের দু’জনের ঘনিষ্ঠতা আবার বৃদ্ধি পেতে শুরু করল। তখন বুঝতে পারলাম, ছোটবেলার টান দু’জনের মধ্যেই রয়ে গিয়েছে। কিছুই বদলায়নি।“

দীর্ঘ প্রেমকাহিনির পর ২০১৭-এ বিয়েও হয় লিও-আন্তোনেল্লার। তিন সন্তানকে নিয়ে এখন তাঁদের সুখের সংসার।

আরও পড়ুন- আজ ইউরোতে স্পেন বনাম আলবেনিয়া, প্রতিপক্ষকে সমীহ লুইস দে লা ফুয়েন্তের


Related articles

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...