Saturday, April 4, 2026

একটানা ১০ দিন লোকাল ট্রেন বাতিল! ফের ভোগান্তি শুরু নিত্যযাত্রীদের

Date:

Share post:

রেলের কাজের জন্য ফের ব্যাহত ট্রেন পরিষেবা (Rail Service interrupted)। দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern railway) খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী মাসের শুরু থেকেই টানা ১০ দিন একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। ২৯ জুন আগামী শনিবার থেকে টানা ৩০০টির বেশি লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে এই ডিভিশনে।

আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের (NI work in Andul Station) কাজের জন্য মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর-সহ ২৩৭টি লোকাল ট্রেন, ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। এর পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময় বদল করা হয়েছে এবং যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, যাত্রীদের সামান্য অসুবিধা হলেও মসৃণ পরিষেবার জন্যই নাকি এত কিছু। এরপরে প্রশ্ন উঠছে প্রতি সপ্তাহে কখনও শিয়ালদহ কখনও হাওড়া ডিভিশনে সিগন্যাল এবং ইন্টারলকিং-এর কাজ সত্ত্বেও ট্রেন দেরিতে চলা, বাতিল হওয়া, দুর্ঘটনা সহ একাধিক অভিযোগ নিয়মিত উঠতে থাকে। তাহলে কাজের নামে মানুষকে হয়রানি করিয়ে লাভ কী যেখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রেল পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ? এই নিয়ে অবশ্য রেলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...