Saturday, April 4, 2026

বড়বাজারের মেহেতা ব্লিডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন*

Date:

Share post:

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। আগুন লাগল বড়বাজারের ঘিঞ্জি এলাকায়। মঙ্গলবার বিকেলে বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ পেতে হয় দমকলকর্মীদের। পরে আগুন নিয়ন্ত্রণে পৌঁছয় আরও ৬টি ইঞ্জিন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। বহুতলের একেবারে ওপরের ঘরের এসি মেশিন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে যাওয়ার ভয় ছিল। তবে দমকলের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়নি।

বিকেলের ব্যস্ত সময় আগুন লাগায় তীব্র যানজট তৈরি হয়। যানযট নিয়ন্ত্রনে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। বিকল্প রাস্তা দিয়ে গাড়িগুলিকে বের করা হয়। পাশের বাড়িগুলিকেও ফাঁকা করা হয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এসি মেশিন থেকেই লেগেছে আগুন। তবে আসল কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- মিথ্যা বলছে কেন্দ্র! গঙ্গা জলচুক্তি নিয়ে তথ্য ফাঁস রাজ্যের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...