Saturday, April 4, 2026

গড়িয়াহাট-হাতিবাগান-ভবানীপুর-সল্টলেক: ফুটপাত জবরদখলকারীদের সতর্কীকরণ প্রশাসনের

Date:

Share post:

গতকাল নবান্নে পুরসভা নিয়ে বৈঠকে ফুটপাত জবরদখল এবং হকারদের নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ‘বকাবকি’ করেন প্রশাসনিক সতীর্থদের। বিধাননগর পুরনিগমে ইচ্ছমতো লোক বসানো হচ্ছে বলে অভিযোগ করেন। এরপর মঙ্গলবার থেকেই শুরু হল সল্টলেক সেক্টর ফাইভ, গড়িয়াহাট, হাতিবাগান, ভবানীপুরে হকার ও অস্থায়ী দোকানদারদের সতর্কীকরণ করার পালা।
প্রশাসনের তরফে এই কর্মসূচিতে ব্যবসায়ীরা সহযোগিতা করেন বলে জানা গিয়েছে। দুপুরের পর দেখা যায় যে গড়িয়াহাট, সল্টলেকে একাধিক দোকান ভেঙে ফেলা হচ্ছে। গড়িয়াহাটে ৬ জন হকারকে আটক করে পুলিশ। সল্টলেক ১৬ নম্বর ট্যাঙ্কের কাছে অস্থায়ী দোকান ভেঙে দেয়পুলিশ। একজনকে আটক করছে পুলিশ।

এরই পাশাপাশি, এসএসকেএমের উল্টোদিকে ফুটপাতে দোকানে প্লাস্টিক খোলার জন্য বলা হয়। কলকাতা মিউনিসিপ‍্যাল কর্পোরেশনের পক্ষ থেকে মাইকে প্রচার চালানো হয়েছে। কাউন্সিলররা ছিলেন এই প্রচারাভিযানে।
জানা গিয়েছে, কাউন্সিলরের উপস্থিতিতেই খোলা হয় দোকানের প্লাস্টিক। দোকানের প্লাস্টিক খুলে গাড়ি করে নিয়ে যাওয়া হয়। বিকেলে ভবানীপুরে যগুবাবুর বাজারেও দেখা যায় একই ছবি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...