Wednesday, April 8, 2026

হালকা আগুনেই মেহতা বিল্ডিংয়ে আতঙ্ক, দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ

Date:

Share post:

মঙ্গলবার দুপুরে হঠাৎই কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়ায় মধ্য কলকাতার মেহতা বিল্ডিং এলাকায়। বিল্ডিংয়ের একটি রাসায়নিক দ্রব্য মজুত রাখার জায়গায় আগুন লাগে বলে আশঙ্কা স্থানীয়দের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। দমকল বিভাগের তৎপরতায় আশেপাশে ছড়িয়ে পড়তে পারেনি আগুন। পাশের বাগরি মার্কেট থেকে আগুন নেভানোর প্রয়োজনীয় জল দ্রুত সরবরাহ করা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, তৃতীয় তলের রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুনের ধোঁয়া দেখেই স্থানীয়রা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত দেন। এই তলে ওষুধের গুদাম থাকায় আগুন কিছুটা ছড়িয়ে যায়। বিল্ডিংয়ের সব ঘর থেকে সকলকে নিরাপদে বের করে আনার কাজ করেন দমকল কর্মীরা। সেই সঙ্গে শুরু হয় আগুন নেভানোর প্রক্রিয়া। তবে আগুনের প্রভাব কমলেও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

মধ্য কলকাতার এই এলাকা বেশি জনবসতিপূর্ণ হওয়ার আগুন নেভানোর জল পেতে সমস্যা হয় দমকল বিভাগের। পাশের বাগরি মার্কেট থেকে প্রয়োজনীয় জল সরবরাহ করা হয়। শেষ পর্যন্ত ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে খুব অল্প সময়ের মধ্যেই। তবে আগুন লেগে যাওয়ার খবরে যেভাবে প্রাথমিকভাবে আতঙ্ক ছড়ায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে, দমকল বিভাগের তৎপরতায় তাতে অনেকটাই স্বস্তি আসে।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...