Saturday, April 4, 2026

সরকারি জমি জবরদখল রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে ৬ দফা নির্দেশিকা জারি নবান্নের

Date:

Share post:

রাজ্যে সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে। এই নিয়ে সোমবার নবান্ন সভাঘর থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই দখলদারি রুখতে পুলিশ-প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। তার পরেই মঙ্গলবার নবান্নের (Nabanna) তরফে জেলাগুলির জন্য ৬ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানো হয়েছে।নবান্নের দেওয়া নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে- অবিলম্বে সরকারি জমিতে সাইনবোর্ড লাগাতে হবে। আর সেখানে লেখা থাকবে ‘এই জমি রাজ্য সরকারের’। মাঝেমধ্যেই জমি পরিদর্শনে যেতে হবে সরকারি আধিকারিকদের। শুধু তাই নয়, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সেই ছবি তুলতে হবে। এছাড়াও বিএলআরও, ডিএলআরও অফিসের সামনে দালালদের ঘোরাঘুরি বন্ধ করতে হবে। ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা নবান্নের তরফে বিভিন্ন জেলা শাসকদের পাঠানো হয়েছে।

সোমবার নবান্নের সভাঘরে রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান-সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং বিভিন্ন দফতরের শীর্ষ আমলাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানেই তিনি সরকারি জমি জবরদখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, “একাংশ টাকা খেয়ে এবং টাকা খাইয়ে সরকারি জমি দখল করছে। ডাবগ্রাম-ফুলবাড়িতে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হচ্ছে। ওই ল্যান্ড মাফিয়া গ্রুপ জমির পর জমি গ্রাস করে নিচ্ছে। আগেও এ বিষয়ে আমি সতর্ক করেছিলাম। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।“ শুধু তাই নয় মুখ্যমন্ত্রী জানান, টাকার বিনিময়ে জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ কেউ অনৈতিক এবং অবৈধ ভাবে জমি ‘ভরানোর’ কাজ করছেন। খালি জায়গা দেখলেই তাঁরা লোক বসাচ্ছেন। মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পরেই মঙ্গলবার জেলায় জেলায় নির্দেশিকা পাঠাল নবান্ন।





Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...