Tuesday, June 23, 2026

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বিদায় নিতেই ক্রিকেট থেকে অবসর ওয়ার্নারের

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। গতকাল ভারতের কাছে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে টিম অস্ট্রেলিয়া ছিটকে যেতেই অবসর নেন ওয়ার্নার। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি। আর এবার ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকেও অবসর নিলেন ওয়ার্নার। যদিও পরের বছর দল চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেন তিনি। তখন অবসর ভেঙে ফিরে আসবেন বলে জানান ওয়ার্নার। ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ওয়ার্নার।

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ওয়ার্নের অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। যেখানে ওয়ার্নারকে ধন্যবাদ জানানো হয় , এবং সেখানে লেখা হয়, “ওয়ার্নারের মতো কেউ নেই। তোমাকে মিস করব বুল। সতীর্থদের কাছে এই নামেই পরিচিত ছিলেন ওয়ার্নার।”

ওয়ার্নারকে নিয়ে জস হ্যাজলউড বলেন, “ওয়ার্নারহীন অস্ট্রেলিয়া দল কেমন হয়, সেটা আমরা জানি। টেস্ট এবং একদিনের পর এবার টি-২০ থেকেও বিদায়। ওকে ছাড়া আমরা খেলেছি। এত বছর ধরে খেলা একজন ক্রিকেটারকে আর না পাওয়া গেলে অন্য রকম একটা অনুভূতি হয়। আমরা এগিয়ে যাব।“

গত বছর একদিনের বিশ্বকাপের পর থেকে আর ৫০ ওভারের ক্রিকেট খেলেননি ওয়ার্নার। এই বছরের শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলে টেস্ট থেকে অবসর নেন তিনি। এবার টি-২০ ক্রিকেট থেকেও অবসর নিয়ে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন ওয়ার্নার।ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে ১১০টি টি-২০ ম্যাচ খেলেছেন। ৩২৭৭ রান করেছেন তিনি। একটি শতরানও করেছেন।

আরও পড়ুন- লাল-হলুদে আরও দু’বছর হিজাজি

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...