Wednesday, April 1, 2026

মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই ভূমি সচিব পদে রদবদল রাজ্যের

Date:

Share post:

সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর ভূমি সচিব পদে রদবদল করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন নবান্ন সভাঘরে পুরসভাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারকে ভূমি দফতরের দেখার কথা বলেন। তার পরেই সচিব স্তরে রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

বন দফতরের দায়িত্ব থেকে ভূমি দফতরের দায়িত্ব দেওয়া হয় বিবেক কুমারকে। অতিরিক্ত দায়িত্ব হিসাবে তাঁর কাছে প্রাণিসম্পদ দফতরটি রইল। বনদফতরের দায়িত্বে এলেন অগ্নিনির্বাপণ ও আপৎকালীন পরিষেবা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। বনদফতরটি থাকছে তাঁর অতিরিক্ত দায়িত্বে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ কুমারকে পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব করা হল। আর এক অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকি মহাপাত্রকে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের সচিব করা হল। সমবায়ের সঙ্গে এই দফতরেরও দায়িত্বে ছিলেন কৃষ্ণ গুপ্তা। তাঁকে শুধু সমবায় দফতরটি দেওয়া হয়েছে।

আরও পড়ুন- গর্বের রামমন্দিরের গর্ভগৃহের ছাদে ফুটো! চুঁইয়ে পড়ছে জল! উদ্বেগ প্রকাশ প্রধান পুরোহিতের

 

 

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...