Tuesday, March 24, 2026

গর্বের রামমন্দিরের গর্ভগৃহের ছাদে ফুটো! চুঁইয়ে পড়ছে জল! উদ্বেগ প্রকাশ প্রধান পুরোহিতের

Date:

Share post:

এখনও অর্ধেক বছর যায়নি। এর মধ্যেই বিপর্যয় রাম মন্দিরে! বর্ষার শুরুতেই বৃষ্টির জল চুঁইয়ে পড়তে শুরু করেছে রামমন্দিরের গর্ভগৃহের ছাদ থেকে! যার ফলে মন্দিরের ভিতরে এবং আশপাশর কমপ্লেক্সে জল জমেছে। বিষয়টি মেনে নিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য সতেন্দ্র দাস।

চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। ২.৭ একর জমির উপরে ১৮০০ কোটি টাকার খরচে তৈরি এই মন্দির। উদ্বোধনী অনুষ্ঠানে কে না আসেননি? বিনোদন জগত থেকে শুরু করে দেশের হেভিওয়েট ব্যাক্তিত্ব হাজির ছিলেন সেদিন। সে সময়ই অভিযোগ উঠেছিল, মন্দিরের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই স্রেফ ‘ভোট রাজনীতি’ করতেই উদ্বোধন করা হচ্ছে। এবার মন্দির উদ্বোধনের পাঁচ মাস পূর্তির পরেই প্রকাশ্যে এল রামমন্দিরের ছাদ থেকে জল চুঁইয়ে জল পড়ার ঘটনা। বিষয়টি মেনে নিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান পুরোহিত জানিয়েছেন, ‘প্রথম বৃষ্টিতেই রামলালার মূর্তি স্থাপন করা গর্ভগৃহের ছাদ ফুটো হতে শুরু করেছে। বিষয়টিতে মনোযোগ দেওয়া উচিত এবং কী ঘাটতি রয়েছে ছিল তা খুঁজে বার করে মেরামত উচিত। বৃষ্টি আরও বাড়লে মন্দিরে পূজার্চনা করাই সমস্যা হয়ে দাঁড়াবে।’

আরও পড়ুন- জর্জ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের উদ্যোগে পর্দায় সাহিত্যিক জয় গোস্বামী

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...