Saturday, April 4, 2026

জয় বাংলা! মা-মাটি-মানুষকে সম্মান জানিয়ে লোকসভায় শপথ অভিষেকদের

Date:

Share post:

মা-মাটি-মানুষকে সম্মান জানিয়ে মাতৃভাষায় লোকসভায় শপথ নিলেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, সংসদে শপথ নেন তৃণমূল সাংসদরা। এদিন শপথগ্রহণে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, দীপক অধিকারী ওরফে দেব ও হাজি নুরুল ইসলাম ছাড়া সবাই উপস্থিত ছিলেন। মেয়ে সোনাক্ষীর বিয়েতে ব্যস্ত থাকায় আসতে পারেননি তিনি। এদিন, সবাই প্রায় মাতৃভাষায় শপথ নেন। শেষে জয় বাংলা স্লোগানও দেন অভিষেকরা।এদিন সকাল থেকেই একে একে সংসদে জড়ো হন তৃণমূল সাংসদরা। সংসদ চত্বরের বাইরে  একসঙ্গে জড়ো হয়ে ছবি তোলেন তৃণমূল সাংসদরা। তারপরে ভিতরে যান তাঁরা। স্পিকার পদে কংগ্রেসের প্রার্থী দেওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী।

তৃণমূল সাংসদরা যখন সিঁড়িতে দাঁড়িয়ে তখন ঢুকতে দেখা যায় কংগ্রেস (Congress) রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। দু’তরফেই সৌজন্য বিনিময় হয়। সোমবার তৃণমূলের কোনও সাংসদই শপথ নেননি। এনডিএ সরকারের নিট-নেট দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন তাঁরা। সঙ্গে ছিলেন ইন্ডিয়ার জোট শরিকরাও। শপথপর্ব শেষে অধিবেশনের শুরুতেই মোদি সরকারকে চেপে ধরবে তৃণমূল।





Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...