Friday, April 3, 2026

স্পিকার নির্বাচনে অনিয়ম, বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই! তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

স্পিকার নির্বাচনে অনিয়ম! নিয়ম অনুযায়ী, একজন সাংসদও যদি ভোটাভুটি চান তাহলে ভোট করতেই হবে। বিজেপির (BJP) কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই। সেটা বুঝেই প্রো-টেম স্পিকার লোকসভায় ধ্বনি ভোটে স্পিকার নির্বাচন করেছেন। বুধবার, লোকসভা স্পিকার নির্বাচন হওয়ার পরেই সংসদের বাইরে বেরিয়ে তোপ দাগলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, “নিয়ম অনুযায়ী, হাউসের কোনও সদস্য যদি ভোটাভুটি চান তবে এই ক্ষেত্রে প্রো-টেম স্পিকারকে সেই অনুমতি দিতে হবে।” কিন্তু স্পষ্ট প্রমাণিত যে ক্ষমতাসীন বিজেপির কাছে এই সংখ্যা নেই। সংখ্যা ছাড়াই সরকার চলছে। এটা বেআইনি, অনৈতিক, অসাংবিধানিক। দেশের মানুষ ওদের দরজা দেখিয়ে দিয়েছে। দেশের মানুষ ওদের দরজা দেখিয়ে দিয়েছে।সংসদ থেকে বেরিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “হাউসে কোনও সদস্য যদি ‘ডিভিশন’ (ভোটাভুটি) চান তাহলে প্রো-টেম স্পিকারকে (অধ্যক্ষ) অনুমোদন দিতে হয়। এক্ষেত্রে বিরোধী শিবিরের বেশ কয়েকজন সদস্য ডিভিশন চেয়েছেন। লোকসভার ফুটেজ থেকে স্পষ্ট দেখা ও শোনা যাচ্ছে যে বেশ বিরোধী শিবিরের কয়েকজন সাংসদ ডিভিশন চেয়েছিল। কিন্তু ভোটাভুটির অনুমোদন না দিয়েই ধ্বনি ভোট করা হয়। এর থেকে স্পষ্ট যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সংখ্যা ছাড়াই সরকার চলছে, তা অবৈধ, অনৈতিক, সংবিধান বিরোধী। এদের দেশের মানুষ বাইরের দরজা দেখিয়ে দিয়েছে।” অভিষেকের কথায়, এই সরকারের পতন সময়ের অপেক্ষা।

তাহলে কী জোর দিয়ে ভোটাভুটি চাওয়া হয়নি? সাংবাদিকদের প্রশ্ন নস্যাৎ করে তৃণমূল সাংসদ জানান, প্রশ্নটি কতটা জোরালোভাবে ডিভিশন চাওয়া হয়েছিল তা নিয়ে নয়, নিয়মে বলা হয়েছে, ৫০০ জনের মধ্যে একজনও ভোটাভুটি চাইলেও দিতে হবে। এটাই নিয়ম। শুধু কংগ্রেস নয়, অনেক রাজনৈতিক দলেই ডিভিশন কথা বলেছে। এর পরেই গর্জে উঠে অভিষেক বলেন, ”আমাকে প্রশ্ন করার আগে লোকসভার ফুটেজ দেখুন। কেন ডিভিশন দেওয়া হয়নি তা শুধুমাত্র প্রো-টেম স্পিকারই স্পষ্ট করতে পারবেন! তিনি চেয়ারে বসেছিলেন। সেই কারণে তিনিই উত্তর দিতে পারেন”

লোকসভার বিরোধী দলনেতা হওয়ায় রাহুল গান্ধীকে (Rahul Gandhi) অভিনন্দন ও শুভেচ্ছা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।




Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...