Friday, June 26, 2026

কয়লা পাচার মামলায় গ্রেফতার ইসিএলের প্রাক্তন ম্যানেজারসহ ২ ব্যবসায়ী

Date:

Share post:

কয়লা মামলায় ECL-এর প্রাক্তন জেনারেল ম্যানেজার এবং দুই কয়লা ব্যবসায়ীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ মঙ্গলবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে (Nizam Palace)ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে অসঙ্গতি মেলায় ইসিএলের কুনস্তোরিয়া এলাকার প্রাক্তন জিএম অমিত কুমার ধর, ব্যবসায়ী বাপি ঠাকুর ও বিদ্যাসাগর দাসকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। এদিনই তাঁদের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়।

সিবিআই সূত্রে জানা যায়, বাপি এবং বিদ্যাসাগর দু’জনের বিরুদ্ধে অবৈধ কয়লা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। দুজনেই আসানসোলের বাসিন্দা। ২০২০ সালে এই মামলার তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। গত ২০ জুন এই মামলায় ইসিএলের জিএম নরেশ কুমার সাহা ও কয়লা ব্যবসায়ী অশ্বিনী কুমার যাদবকে গ্রেফতার করা হয়। আগামী ২ জুলাই চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে। সেদিন সব অভিযুক্তকে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...