Monday, April 6, 2026

এবার দায়িত্বে পিএসসি, বনরক্ষী নিয়োগের নিয়ম বদল করল রাজ্য

Date:

Share post:

বনরক্ষী নিয়োগের নিয়ম বদল করল রাজ্য সরকার। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ম বদল অনুমোদিত হল। বনরক্ষী নিয়োগের দায়িত্বে ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এখন থেকে বনরক্ষী নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন। এক্ষেত্রে প্রার্থীদের উচ্চতা ও ছাতির মাপকাঠি শিথীল করা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে ছাতির মাপ রাখতে হত ৮৪ সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে ৭৯ সেন্টিমিটার। উভয় ক্ষেত্রেই ৫ সেন্টিমিটার করা ছাড় দেওয়া হল। রাজবংশী, গোরখা, তফশীলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে আগের নিয়মে উচ্চতা হতে হত ১৫২.‌৫ সেন্টিমিটার। এখন ১৫২ সেন্টিমিটার উচ্চতা হলেই আবেদন করা যাবে। বনাঞ্চলের বাসিন্দাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন- বহিরাগতদের কলেজে এনে দাদাগিরি! পড়ুয়াদের হেনস্থা এবিভিপির, প্রতিবাদ টিএমসিপির

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...