Monday, April 6, 2026

ডেঙ্গি রোধে চূড়ান্ত সতর্কতার নির্দেশ দিল রাজ্য সরকার

Date:

Share post:

বর্ষার মরশুম শুরু হতেই ফের একবার ডেঙ্গি নিয়ে চূড়ান্ত সতর্কতা বজায় রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে নবান্ন (Nabanna) থেকে সব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা (BP Gopalika)। পুরসভা ও পঞ্চায়েত এলাকায় ডেঙ্গি (Dengue) প্রতিরোধে একাধিক নির্দেশ দিয়েছেন বলে খবর। বর্ষায় জল জমা আটকানো নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি, নিকাশি ব্যবস্থা ও জঞ্জাল সাফাইয়ের উপরে জোর দেওয়া হয়েছে।গত সপ্তাহের হিসেব অনুযায়ী, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১০০-এর বেশি। রাজ্যের ১৬টি জেলায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আক্রান্তের নিরিখে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে মালদহ। এছাড়া, ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে, এরকম তিনটি জেলা হল- উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং হুগলি। বৈঠকে এই জেলাগুলিকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে।

জুন মাস শেষ হতে চলল। কিন্তু এখনও তেমন বৃষ্টি এখনও হয়নি দক্ষিণবঙ্গে। কিন্তু তা সত্ত্বেও মশাবাহিত রোগ ধীরে ধীরে বাড়ছে। যার মোকাবিলায় ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি সেরে রেখেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। গ্রাম ও শহরাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মশানিধন এবং সতর্কতা প্রচারের কাজ চলছে বলে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন।





Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...