Saturday, June 20, 2026

“শেষ” বলেও লোকসভায় প্রত্যাবর্তন দেবের! তেরঙ্গাকে সামনে রেখেই এগনোর শপথ যোদ্ধার

Date:

Share post:

১৭তম লোকসভার শেষ অধিবেশনের শেষ দিনে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব (Dev)। সংসদে সেটাই তাঁর শেষ দিন। রাজনীতিতে আর থাকতে চান না বলেও ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা হয়নি। ফের একবার সেই ঘাটাল থেকেই লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন দেব। এই নিয়ে তৃতীয় বার ঘাটাল থেকে সাংসদ নির্বাচিত হলেন দেব।

আজ, বুধবার ১৮তম লোকসভার সাংসদ হিসেবে ফের শপথ নিলেন দেব (Dev)। দলের বাকি সাংসদদের মতো লোকসভায় বাংলাতেই শপথবাক্য পাঠ করেন তিনি। শপথবাক্য পাঠের সময়ও ঘাটালের মানুষকে ধন্যবাদ জানান দেব। সোশ্যাল মিডিয়াতেও শপথগ্রহণের সেই ভিডিও পোস্ট করেছেন দেব, যার ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে বলিউডের ‘যোদ্ধা’ ছবির ‘তেরঙ্গা’ গানটি।

ঘটনাচক্রে দেবের একটি ছবির নামও ‘যোদ্ধা’। সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, ‘তৃতীয়বার নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান ঘাটালের মানুষকে’। লোকসভায় দেবের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। প্রসঙ্গত, গোটা ভোট পর্বে শুধু নিজের জন্য নয়, তৃণমূলের অন্যান্য প্রার্থীদের হয়েও জোরদার প্রচার চালিয়েছিলেন দেব।

আরও পড়ুন: ডেঙ্গি রোধে চূড়ান্ত সতর্কতার নির্দেশ দিল রাজ্য সরকার

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...