Thursday, June 18, 2026

রাজ্য সরকারি চাকরিতে বিরাট সুখবর! ৫৫২টি নতুন পদে মন্ত্রিসভার অনুমোদন

Date:

Share post:

বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পুরনো পদ পূরণের পাশাপশি প্রকল্প ও পরিষেবায় গতি আনতে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে। লোকসভা নির্বাচনের পরে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পৌরহিত্য নবান্নে প্রথমবার বৈঠকে বসে রাজ্য মন্ত্রিসভা (Cabinet)। সেখানে কর্মসংস্থানের গতি আনতে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৫০০-র বেশি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, স্বরাষ্ট্র দফতর, প্রাণিসম্পদ বিকাশ দফতর, শিক্ষা দফতর মিলিয়ে মোট ৫৫২ টি নতুন পদ তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্র দফতরে ১০০টি নতুন পদ তৈরির বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।নবান্ন সূত্রে খবর, প্রাণি সম্পদ বিকাশ দফতরের বিভিন্ন স্তরে ২৭০ টি পদ সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন সরকারি স্কুলে ৩৫ জন শিক্ষক নিয়োগ করা হবে। এর পাশাপাশি অন্যান্য কয়েকটি দফতরে বেশ কিছু নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রথযাত্রা এবং মহরমকে সামনে রেখে রাজ্যে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিকে, লোকসভার ফলাফলের ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যে সব জায়গায় ফল খারাপ হয়েছে, সেই সব এলাকার মন্ত্রীদের নাম ধরে ধরে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। মানুষের পাশে থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।





Related articles

প্রতিযোগিতায় যাবেন না: যোগ দিবসে বাধ্যতামূলক হাজিরা-মামলায় রাজ্যকে আর কী বললেন বিচারপতি

যোগ দিবসে সরকারি কর্মীদের (West Bengal Govt. Worker) অংশগ্রহণ কেন বাধ্যতামূলক, তা নিয়ে রাজ্যের কাছে লিখিত জানতে চাইল...

মধ্যস্থতায় কুণাল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টার্গেট তৃণমূলের নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়ক। অভিযোগ প্রাক্তন শাসকদলের এই এই হয়রানি থামানো দরকার বলে...

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...