Friday, April 3, 2026

কেন হকারদের ভালবাসেন? নবান্নের বৈঠকে কারণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাস্তা-ফুটপাত দখল, সরকারি জমি জবরদখল, বেআইনি পার্কিং-এই সব নিয়ে সপ্তাহের শুরু থেকেই কড়া অবস্থান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তাঁর নির্দেশের পরেই বেআইনি হকার উচ্ছেদে তৎপর হয় পুলিশ-প্রশাসন। বৃহস্পতিবার, অবশ্য মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, হকার উচ্ছেদ তাঁর লক্ষ্য নয়। তবে, রাজ্যের শহর ও শহরতলিকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে বেআইনি দখলদারি হটাতে চান তিনি। একই সঙ্গে মমতা জানান, তিনি হকারদের ভালবাসেন। তার কারণেও ব্যাখ্যা করেন মমতা।মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ”হকারদের (Hawker) আমি ভালবাসি কেন জানেন? তার কারণ, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে আর সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও হকারেরা ছুটে আসেন। ওঁরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কোনও মেয়ের সঙ্গে দুর্ব্যবহার হলে প্রতিবাদ করেন।” এর পরেই জবলদখল হঠানোর প্রশ্নে মমতা বলেন, ”কিন্তু আমি যেটা করছি, সেটা ওঁদের বিরুদ্ধে নয়। কলকাতাকে সুন্দর করতে হবে। আপনারা সহযোগিতা করুন, সরকার আপনাদের সঙ্গে থাকবেন।”





Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...