Monday, April 6, 2026

‘ডক্টর দিবস’-এ রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা

Date:

Share post:

আগামী ১ জুলাই, সোমবার রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটির ঘোষণা। বুধবার অর্ধদিবস ছুটির ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। আগামী ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিবস। প্রত্যেক বছর এই দিনটি রাজ্যে ‘ডক্টর দিবস’ হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষ্যেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , সোমবার দুপুর ২ টোর পর সমস্ত রাজ্যসরকারি অফিস বন্ধ হয়ে যাবে। তবে, কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স ও কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিস পুরো দিনই খোলা থাকবে।

সরকারের তরফে প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে, ২০২৪ সালে মোট ৪৫ দিনের পূর্ণ দিবস ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মী, স্কুল কালজের ছাত্র- ছাত্রীর। রাজ্য সরকারের ২০২৪ -এর ছুটির তালিকা অনুযায়ী এ বছর পুজোর ছুটি শুরু হয়ে যাবে চতুর্থী থেকেই। ছুটি কাটিয়ে কাজ শুরু হবে ১৯ অক্টোবর থেকে। মুখ্যমন্ত্রীর ঘোষণা করা নয়া দুই সরকারি ছুটিও অন্তর্ভুক্ত হয়েছে ক্যালেন্ডারে।

তবে, এই নির্ধারিত ছুটির পাশাপাশি অর্ধদিবস ছুটি থাকছে আগামী ১ জুলাই। জামাইষষ্ঠীর দিনেও অর্ধদিবস ছুটি পান সরকারি কর্মচারীরা। সেইমতো, অন্যান্য বছরেও ১ জুলাই বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে অর্ধ দিবস ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়ে থাকে। এবারেও সেই অর্ধ দিবস ছুটির কথা আগে থেকেই জানিয়ে দিল নবান্ন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই জুলাই মাসে আগামী ১৭ জুলাই মহরমের জন্যেও একটি ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...