Saturday, April 4, 2026

পুরুলিয়ায় মদের বোতলের কিউআর কোডের দৌ.লতে পা.কড়াও ডাকাতদল

Date:

Share post:

আক্ষরিক অর্থেই প্রযুক্তির সাফল্য। ডাকাত দলের ফেলে যাওয়া মদের খালি বোতলের কিউআর কোডের সূত্র ধরেই ছজন আন্তঃরাজ্য ডাকাতকে গ্ৰেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। উদ্ধার হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড কার্তুজ ও কিছু নথি। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই তথ্য জানান। তবে তদন্তের স্বার্থে ধৃত ডাকাতদের নাম প্রকাশ করেননি তিনি। বলেন, দলের আরও কয়েকজন এখনও পলাতক। তাদের ধরার চেষ্টা চলছে। তবে পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি সাঁওতালডি থানার পারবহাল গ্ৰামে, দুজন ঝাড়খন্ডের ধানবাদ জেলার কাঁড়রা ও একজন চন্দনকিয়ারীর বাসিন্দা।

তবে এটাই প্রথম নয়। পুরুলিয়ায় গত দুবছরে বেশ কয়েকটি এমন ডাকাতির ঘটনা ঘটেছে। রঘুনাথপুর, আদ্রা, আড়ষা থানার সেনাবনা ও পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্ৰামে ডাকাতির ঘটনায় কিছু মিল দেখে পুলিশের সন্দেহ হয়, একই ডাকাতদল ঘটনাগুলি ঘটিয়েছে। এরা নগদ টাকা, সোনাদানা লুট করার পাশাপাশি বাড়ির লোকেদের মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক লুট করে নিয়ে যেতো। সেগুলি তারা সঙ্গে রাখত না। কোন জায়গায় ফেলে যেতো। নদীয়াড়া গ্ৰামে ডাকাতি করার সময় ডাকাতরা মদ খেয়ে খালি বোতল ফেলে রেখে যায়। সেই বোতলের সূত্রেই সাফল্য এসেছে। পুলিশ সুপারের আশা শীঘ্র বাকি ডাকাতরাও ধরা পড়বে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...