Tuesday, June 16, 2026

হকার সমস্যা সমাধানে আজই নবান্নে বৈঠক, বড় সিদ্ধান্তের পথে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

পুরসভা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠকের পর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হকার (Hawkers) উচ্ছেদের ছবি ধরা পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেয়েই তৎপর পুলিশ এবং পুরসভাগুলি। এমনই আবহে বৃহস্পতিবার আরও একবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী‌। এদিনের বৈঠকে পুর ও নগর উন্নয়ন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে৷ পাশাপাশি হাজির থাকতে বলা হয়েছে প্রত্যেক জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদেরও, থাকবেন হকার সংগঠনের প্রতিনিধিরাও।

এছাড়াও বিভিন্ন জেলা থেকে জেলাশাসক এবং পুলিশ সুপাররা ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন বলে খবর। মহকুমা শাসক এবং বিডিওদেরও এই বৈঠকে ভার্চুয়ালি থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, এদিনের বৈঠক থেকেই উচ্ছেদ হওয়া হকারদের ভাগ্য নির্ধারণ করা হবে। একমাত্র হাওড়ার জেলাশাসক ও পুরনিগমের প্রশাসককে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

হকারদের জন্য রাস্তা দখল ও সরকারি জমি বেদখল হওয়া নিয়ে এর আগেও তীব্র ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। হাতে কাগজ নিয়ে এবিষয়ে একটার পর একটা তথ্য তুলে ধরে তিনি জানতে চান কেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি? নাম ধরে ধরে এই সম্পর্কে এক একটি পুরসভার বিভিন্ন রাস্তা ও জায়গা দখলের উদাহরণ উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। সরব হন বেআইনি নির্মাণ নিয়েও। উপস্থিত মন্ত্রী, আমলা, পুলিশ ও পুর কর্তাদের স্পষ্ট বুঝিয়ে দেন এই ধরনের কার্যকলাপ তিনি বরদাস্ত করতে রাজি নয়। তাঁর এই ভর্ৎসনার পরেই কলকাতা-সহ জেলায় জেলায় সক্রিয় হয় পুলিশ-প্রশাসন এবং পুরনিগম ও পুরসভাগুলি।


Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...