Thursday, June 25, 2026

এক ইউনিট রক্তে মিটবে পাঁচজনের চাহিদা, অপচয় বন্ধ করে নিয়ম স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

এক ইউনিট হোল ব্লাড থেকে অন্তত পাঁচজনের চাহিদা মিটবে। রক্তের অপচয় বন্ধ করতে এবার নতুন নিয়ম আনল রাজ্য স্বাস্থ্য দফতর। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রোগীর রক্ত প্রয়োজন হলে সেক্ষেত্রে কোন উপাদান কতটা প্রয়োজন চিকিৎসক পর্যবেক্ষণ করে দেখবেন আগে। এরপর সেই রিপোর্ট অনুযায়ী ব্লাড রিকুইজিশন করা হবে।

স্বাস্থ্য দফতরের নতুন নিয়ম অনুযায়ী সরকারি-বেসরকারি হাসপাতালের আহত ব‌্যক্তিকে চিকিৎসার জন‌্য আনার পর কর্তব‌্যরত চিকিৎসক রক্তের বিভিন্ন উপাদান-প্লেটলেট, পিআরবিসি, প্লাজমা পৃথকভাবে আনতে দেওয়া হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সেই উপাদান রোগীকে দেওয়া হবে। নোডাল অফিসার ডা.বরুণ সাঁতরা জানান, রক্তে বিভিন্ন উপাদানের পাশাপাশি এমন কিছু প্রোটিন অথবা কম্পোনেন্ট থাকে যেগুলি স্বাভাবিক তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। তাই রক্তদানের বিশুদ্ধ রক্ত থেকে উপাদানগুলি পৃথক করে ফেলা হয়। এরপর সেগুলি নির্দিষ্ট তাপমাত্রায় হিমায়িত অবস্থায় সংরক্ষন করা হয়।’

স্বাস্থ‌্য ভবনের অপর এক কর্তা জানান, হিমোফেলিয়া, থ‌্যালাসেমিয়া রোগীর জন‌্য প্লেটলেট দরকার। কিন্তু লিউকোমিয়া আক্রান্তের জন‌্য অন‌্য উপাদান প্রয়োজন। নতুন নিয়মের ফলে অপচয় কম হবে। গোটা এক ইউনিট রক্ত থেকে অন্তত পাঁচজনের চাহিদা মিটবে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...