Thursday, June 25, 2026

স্বচ্ছ ভারত মিশনের টাকা পেল রাজ্য, ব্রাত্য শিক্ষা থেকে আবাস

Date:

Share post:

কেন্দ্রের একাধিক প্রকল্পে প্রাপ্য টাকা চেয়েও পায়নি রাজ্য। তালিকায় নতুন নতুন প্রকল্পের নাম শুধু যুক্ত হয়েছে। তবে এবার কেন্দ্রের ইচ্ছায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের টাকা পেল রাজ্য।

দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় পশ্চিমবঙ্গের জন্য ৮৬০.৩৫ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহুরে এলাকায় স্বচ্ছতা বজায় রাখার পরিকাঠামো মজবুত করার জন্য দ্বিতীয় দফার স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর থেকে দিনে মোট ৪,০৪৬ টনের মতো কঠিন বর্জ্য জমে থাকে। সেই বর্জ্যের ব্যবস্থাপনার জন্য দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় বিভিন্ন প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাজ্য। সেইসঙ্গে ৪,৫০০টি বর্জ্য সংগ্রাহের ইউনিট এবং ৪,৮০০-র বেশি কম্পোস্টিং প্ল্যান্ট বসানোরও প্রস্তাব দেওয়া হয়েছিল।

ওই বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারে র তরফে যে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেগুলির কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়তি অর্থ মঞ্জুর করা হয়েছে। দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের (শহরাঞ্চল) আওতায় ২০২৬ সালের মধ্যে রাজ্যের সমস্ত শহরে বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...