Monday, April 6, 2026

শেওড়াফুলিতে ভিড় ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা, কাটা পড়ল যুবকের পা! 

Date:

Share post:

অফিস টাইমের ব্যস্ততায় ভিড় ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে যুবক। পূর্ব রেলের হাওড়া-বর্ধমান মেন শাখার শেওড়াফুলি স্টেশনে (Accident in Seoraphuli) ডাউন লাইনে ব্যান্ডেল লোকাল ধরতে গিয়ে ট্রেন থেকে পড়ে যান অজ্ঞাত পরিচয় যুবক। এরপর টাল সামলাতে না পেরে সোজা লাইনের ট্রাকে ঢুকে যায় তাঁর পা। গুরুতর আহত অবস্থায় তাঁকে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশকর্মীরা উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে (Walse Hospital, Srirampore) ভর্তি করিয়েছেন। ওই যাত্রীর একটি পায়ের নিম্নাংশ কাটা পড়েছে।

স্থানীয়দের বক্তব্য, সকাল সাড়ে ৯টা নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল শেওড়াফুলির পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এলে ভিড় ট্রেনে উঠতে যান যুবক। সেই সময়ে ধাক্কাধাক্কিতে তিনি রেললাইনে পড়ে যান এক। তাঁর ব্যাগ থেকে একটি মোবাইল ফোন মিলেছে। পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

 

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...