Wednesday, June 17, 2026

পরীক্ষায় জালিয়াতি-দুর্নীতি রুখতে এনটিএ-তে কী পরিবর্তন আনা উচিত? এবার পড়ুয়াদের মতামত চাইল কমিটি

Date:

Share post:

প্রথমে NEET, তারপর নেট-ইউজিসি। একের পর এক পরীক্ষার লাগাতার প্রশ্নপত্র ফাঁস, যা নিয়ে মুখ পুড়েছে কেন্দ্রীয় পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র। যদিও পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ-তে যে গলদ রয়েছে তা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই এনটিএ-র শোধনের জন্য উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়। এবার এই পরিস্থিতিতেই পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চাইল কমিটি। কী ভাবে এনটিএ-র পরিষেবা আরও উন্নত করা যায়, সে বিষয়ে নিজেদের মতামত জানাতে পারবেন পড়ুয়া এবং অভিভাবকেরা।

পরীক্ষায় জালিয়াতি-দুর্নীতি রুখতে এনটিএ-তে কী পরিবর্তন আনা উচিত, সে সম্পর্কেই কমিটির তরফ থেকে পড়ুয়া ও অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই কমিটির তরফে অভিভাবকদের একটি বিশেষ ওয়েবসাইটে মতামত জানাতে বলা হয়েছে। এই ওয়েবসাইটটি হল https://innovateindia.mygov.in/examination-reforms-nta/ কমিটির তরফে আগামী ৭ জুলাই পর্যন্ত মতামত জানাতে বলা হয়েছে।

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ৪ জুন, লোকসভা নির্বাচনের ফলের দিনেই। পরীক্ষার ফল প্রকাশের পরই র‌্যাঙ্ক নিয়ে শোরগোল পড়ে যায়। প্রকাশ্যে আসে যে পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। এরপরে প্রশ্ন ফাঁস বিতর্কে নেট-ইউজিসি পরীক্ষাও বাতিল হয়ে যায়। এই ঘটনার পরই এনটিএ-র কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের তরফে এনটিএ-কে নোটিস পাঠানো হয়। প্রশ্ন ফাঁস ও নম্বরে গরমিল নিয়ে আগামী ৮ জুলাইয়ের মধ্যে এনটিএ-কে জবাব দিতে হবে।

আরও পড়ুন- মোবাইল চুরির অভিযোগ! বৌবাজারের হস্টেলে যুবককে পিটিয়ে খুন

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...