Tuesday, March 3, 2026

বৃষ্টির জেরে ভেঙে পড়লো দিল্লি বিমানবন্দরের ছাদ! জোর কদমে চলছে উদ্ধার কাজ

Date:

Share post:

রাজধানীতে বড় দুর্যোগ, অতিরিক্ত বর্ষণে ভেঙে পড়লো দিল্লি বিমানবন্দরের (Delhi Airport roof collapse) এক নম্বর টার্মিনালের ছাদ। শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু সংবাদ মিলেছে। বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। ওই টার্মিনাল থেকে সমস্ত উড়ান আপাতত স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ সকালে বিমানবন্দরে দুর্ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেন বিশ্ববাংলা সংবাদ। এই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ছাদের একাংশ ভেঙে পড়ায় এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত নিরাপত্তা জড়িত কারণে চেক ইন কাউন্টার বন্ধ থাকছে। বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টির জেরে ব্যাহত রাজধানীর জনজীবন। বহু রাস্তা জলমগ্ন, ডুবেছে গাড়ি। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

 

spot_img

Related articles

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...