Wednesday, June 24, 2026

ডোনা গঙ্গোপাধ্যায়ের প্রোফাইল হ্যাকড, খবর শুনেই স্বস্তিতে সৌরভ! 

Date:

Share post:

সাইবার ক্রাইমের শিকার হলেন বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। বৃহস্পতিবার রাতে মহারাজ-পত্নী জানান তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে৷ ইনস্টাগ্রামের মাধ্যমে বিষয়টি সম্পর্কে সকলকে অবগত করেছেন শিল্পী। এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কমেন্টে মজেছে নেট দুনিয়া।

স্বামী সন্তানকে নিয়ে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন ডোনা। এমনিতেই সানার পড়াশোনা তারপর কাজের জন্য বছরের অনেকটা সময় তাঁকে মেয়ের সঙ্গে বিদেশেই কাটাতে হয়। ইংল্যান্ড থেকে ছবিও পোস্ট করেছেন নৃত্যশিল্পী। কয়েকদিন আগেই স্বামী সৌরভের সঙ্গে কেমব্রিজ থেকে সেখানকার বিখ্যাত বোট রাইড করার ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল সৌরভকে। ডোনা-সৌরভের এই ছবিতে দেখা মেলেনি সানার। ডোনার শেয়ার করা ছবিটিতে সৌরভের গায়ে ছিল নীল টিশার্ট, সঙ্গে জিন্স ও জ্যাকেট, আর মাথায় টুপি, আর চোখে কালো সানগ্লাস।

ফেসবুকে প্রোফাইল হ্যাকের বিষয়টি বুঝতে পারা মাত্রই সকলকে সতর্ক করে একটি পোস্ট করেন ডোনা। আর এখানেই কমেন্ট বক্সে মজার উত্তর দেন সৌরভ। লেখেন, ‘কিছুক্ষণের জন্য শান্তি।’ আর এই কমেন্ট দেখে নেটাগরিকরা বেশ মজা পেয়েছেন। যদিও তারকাদের প্রোফাইল হ্যাকের বিষয়টি যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তা নিয়ে চিন্তায় সাইবার বিশেষজ্ঞরা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...