Monday, June 1, 2026

অধিবেশনের স্ক্রিনশট তুলে মহুয়া – সায়নীর নামে বিজেপির মিথ্যাচারের পর্দা ফাঁস!

Date:

Share post:

বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির মিথ্যাচারের পর্দা ফাঁস। ‘বিকৃত রাজনীতি’ বলে তোপ দাগলো তৃণমূলের আইটি সেল (TMC IT Cell)। অধিবেশন চলাকালীন তৃণমূল সাংসদদের একটি স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছিলেন তিনি। সেই ভিডিও নিয়ে তৃণমূল বিরোধী প্রচার করতে আসরে নেমেছিল বামেরাও। এবার আসল ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপির কুকীর্তি ধরা পড়ে গেল। একটা দল বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়েও কুৎসা অপপ্রচারের রাজনীতি থেকে নিজেদের বিরত করতে পারল না।  আরেক দল গত লোকসভা নির্বাচনে বাংলার জনতার কাছে জোর ধাক্কা খেয়ে কোনমতে নিজেদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে। এই বাম এবং বিজেপি দলের আইটি সেল তৃণমূলের মহিলা সাংসদ মহুয়া মৈত্র (Mahua  Moitra) এবং সায়নী ঘোষকে (Sayani  Ghosh) নিয়ে ‘জাল’ ছবি পোস্ট করে সমাজমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। লোকসভার বিশেষ অধিবেশন চলাকালীন কৃষ্ণনগর এবং যাদবপুরের সাংসদ ঘুমিয়ে পড়েছেন বলে একটি ভিডিও ক্লিপিং-এর একটি স্ক্রিনশট তুলে ধরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। মহুয়া এবং সায়নীকে নিশানা করে বলা হয় যে কৃষ্ণনগর এবং যাদবপুরের মানুষের নাকি দেখা উচিত তাঁরা কেমন সাংসদ বেছেছেন। এরপর সংসদ টিভি থেকে পাওয়া আসল ভিডিও প্রকাশ্যে আসতেই কাড়িকুড়িবাজদের খেলা শেষ। বিজেপি মিতা তরুণজ্যোতি তিওয়ারির মিথ্যাচারের পর্দা ফাঁস। তৃণমূলের তরফে সংসদ টিভির ফুটেজ প্রকাশ করে বিজেপির ছবি বিকৃত করার কীর্তি সকলের সামনে তুলে ধরা হলো।

ভিডিওতে দেখা গেছে লোকসভার বিশেষ অধিবেশনে বাংলার তিন মহিলা সাংসদ, মহুয়া মৈত্র, জুন মালিয়া এবং সায়নী ঘোষ পাশাপাশি বসেছিলেন। কোনও এক মুহূর্তে মহুয়া এবং সায়নী নিচের দিকে তাকিয়েছিলেন, জুন তাকিয়েছিলেন সামনে।সেই মুহূর্তের ছবি ক্রপ করে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচার করা হলো যে তিনজনের মধ্যে দু’জন সাংসদ (মহুয়া মৈত্র ও সায়নী ঘোষ) নাকি ঘুমাচ্ছেন। সরকারি সংসদ টিভি থেকে নেওয়া ভিডিও তুলে ধরে তৃণমূলের আইটি সেলের তরফে আসল সত্য প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়েছে যে, ‘বিজেপি আইটি সেল এবং বেঙ্গল সিপিআইএম আইটি সেল মহুয়া মৈত্র এবং সায়নি ঘোষের যে ছবি ভাইরাল করেছিল,প্রত্যাশিত ভাবেই তা জাল বলে প্রমাণিত হয়েছে৷ একটি দল শূন্য স্কোরের হ্যাটট্রিক করেছে, অন্যটি পতনের দোরগোড়ায় রয়েছে, তবুও এরা নিজেদের পথ সংশোধন করবে না।’ তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘বিজেপি দলটাই বিকৃত মানসিকতার। বিকৃত রাজনীতির। তাই ওরা এ সবই করে। এগুলো হাস্যকর। কথা বলতে বলতে সবার চোখের পলক পড়ে। সেই ছবি দিয়ে কেউ যদি বলে ঘুমোচ্ছে, সেটা কি কোনও কাজের কথা হল? আজকের দিনে এ সব করে মানুষকে কখনও ভুল বোঝানো যায়?’’ আসল সত্যি প্রকাশ্যে আসার পর পদ্মশিবিরের অনেক নেতা ঘরোয়া আলোচনায় মানছেন, বড্ড কাঁচা কাজ হয়েছে। বিজেপির কুৎসা রাজনীতি সকলের সামনে ধরা পড়ে যাওয়ায় বিকৃত ছবি নিয়ে কোন মন্তব্য করেননি তরুণজ্যোতি।

রাজনৈতিক মহলের একাংশ বলছে, অনেক সময় দেখা যায় কোন গুরুত্বপূর্ণ কথা শোনার সময় কেউ মাথা নিচু করে বা চোখ বন্ধ করে সেটিকে বোঝার চেষ্টা করেন। লোকসভা রাজ্যসভায় এরকম বহুবার দেখা গেছে। তার মানে এটা নয় যে সেই ব্যক্তি ঘুমোচ্ছেন। এক্ষেত্রে,  উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল সাংসদদের (TMC MP) বদনাম করার জন্যই বিজেপির তরফে এই কুৎসার রাজনীতি করা হচ্ছে বলে মনে করছেন অনেকেই।

 

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...