Tuesday, June 2, 2026

আচমকাই ভেঙে পড়ল গাছ! গল্ফগ্রিনে রিক্সাচালকের মৃত্যুতে চাঞ্চল্য

Date:

Share post:

শুক্রবার সকাল থেকেই কলকাতা (Kolkata)-সহ রাজ্যের একাধিক প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি (Rain)। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। এরই মধ্যে এদিন সকালে কলকাতার গল্ফগ্রিনে বৃষ্টিতে গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সূত্রের খবর ওই ব্যক্তি পেশায় রিক্সাচালক (Rickshaw Driver)। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে রিক্সায় বসে ছিলেন অলোক কয়াল (৪২) নামে ওই ব্যক্তি। আচমকা একটি গাছ তাঁর রিক্সার উপর ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির সময় গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কের সামনে রাস্তার ধারে নিজের রিক্সাতেই বসেছিলেন ওই ব্যক্তি। এরপর আচমকা জোরে হাওয়া দেয় এবং পাশের একটি গাছ আচমকাই রিক্সার উপর ভেঙে পড়ে। গুরুতর চোট পান ওই ব্যক্তি। এরপরই বিষয়টি নজরে আসতে স্থানীয়রা তাঁকে নিয়ে এম আর বাঙ্গুর হাসপাতালে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। সেখানেই চিকিৎসকরা ওই রিক্সাচালককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত ব্যক্তি ক্যানিংয়ের বাসিন্দা। গল্ফগ্রিন এলাকায় রিক্সা চালিয়ে রোজগার করতেন তিনি। তবে ওই ব্যক্তির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।

বৃহস্পতিবার থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবারও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে এদিন সকাল থেকে আকাশও মেঘলা রয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা নিম্নচাপে পরিণত হতে পারে। আর তাঁর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই শুক্রবার কলকাতায় মৃত্যু হল রিক্সাচালকের।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...