Tuesday, June 23, 2026

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিয়ে পরিকল্পনা শুরু রোহিতের

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। আগামিকাল ফাইনাল। ফাইনালে টিম ইন্ডিয়ার সামনে দক্ষিণ আফ্রিকা। আর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতেই দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু ভারত অধিনায়কের। জানিয়ে দিলেন সেই ম্যাচে তাঁরা কেমন ক্রিকেট খেলতে চান ।

ম্যাচ শেষে রোহিত বলেন, “ দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া কোনও উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই ।“ এদিকে ইংল্যান্ড ম্যাচ নিয়ে রোহিত বলেন, “ আমরা দল হিসাবে খুব পরিশ্রম করেছি। এই জয়ে সবার যোগদান রয়েছে। আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা জিতেছি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি আমরা। সেটাই তফাত গড়ে দিয়েছে।”

ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। আইপিএল-এ ব্যাট হাতে দাপট দেখালেও, বিশ্বকাপে এখনও ব্যর্থ কোহলি। মাত্র ৯ রান করেন তিনি। কোহলিকে নিয়ে রোহিত বলেন, “ বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার কেরিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটাই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও ওই ওপেন করবে।”

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করতেই একাধিক রেকর্ড হিটম্যানের


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...