Tuesday, June 23, 2026

‘ওয়েলকাম ব্যাক’, হেমন্ত সোরেনের জামিনে অভিনন্দন মমতার

Date:

Share post:

প্রায় পাঁচ মাস জেলবন্দি। শুক্রবারই ঝাড়খণ্ড হাইকোর্ট জামিনের আবেদন মঞ্জুর করে প্রাক্তন মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনের। প্রতিবেশী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি বিরোধী আন্দোলনের অন্যতম শরিক হেমন্তের জামিনে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁকে ফের তাঁর লড়াকু ভূমিকায় ফিরে আসার আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, “হেমন্ত সোরেন, একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা, যাঁকে একটি মামলার কারণে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল, কিন্তু আজ তাঁর জামিনের রায় দেয় মাননীয় হাইকোর্ট!

এই অগ্রগতিতে আমি খুব খুশি এবং আমি নিশ্চিত তিনি তাঁর জনসংযোগের কাজ খুব শীঘ্রই শুরু করবেন। আমাদের মধ্যে ফিরে আসায় হেমন্তকে অভিনন্দন!”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...