Thursday, April 2, 2026

টানা বৃষ্টিতে শিমলায় ভ.য়াবহ ধ.স, চা.পা পড়ল একাধিক গাড়ি

Date:

Share post:

বর্ষার টানা বৃষ্টিতে ভাসছে হিমাচল প্রদেশের বেশির ভাগ অংশ। এবার পাঁচ দিন দেরিতে বর্ষা ঢুকেছে। কিন্তু ভারী বৃষ্টির জেরে রাজধানী শিমলার একাধিক জায়গায় ধস নেমেছে। ধসের কারণে বহু গাড়ি তার নীচে চাপা পড়েছে। শুক্রবার সকাল থেকেই সেই সব গাড়ি উদ্ধার এবং ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, শিমলা ছাড়াও মালিয়ানা, চামিয়ানা, ভট্টকুফার, মিনি কুপতাধারে সবচেয়ে বেশি ধস নেমেছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির জেরে কোনও কোনও জায়গায় হড়পা বানেরও সৃষ্টি হয়েছে। সুরালাতে একটি নির্মীয়মাণ রাস্তা ধসের নীচে চলে গিয়েছে। ভট্টকুফারে পাহাড় থেকে পাথর গড়িয়ে বেশ কয়েকটি গাড়ির উপর পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মিনি কুপতাধারে বইছে জলের ধারা। এ ছাড়াও ইদগা কলোনিতে ধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্যাগগ রোডে ধস নামায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। জুঙ্গা রোডে একাধিক বাড়িতে বৃষ্টির জল ঢুকে গিয়েছে। খালিনিতেও ধসের খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জুব্বারবাট্টিতে ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্য দিকে, শিমলায় বৃষ্টি হয়েছে ৮৪ মিলিমিটার। বৃষ্টির জেরে গিরি নদীর জলস্তর বেড়েছে। আগামী সাত দিন রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। রাজ্যের বাকি অংশেও আগামী দু’দিনে বর্ষা ঢুকবে বলে জানিয়েছে মৌসম ভবন।

প্রসঙ্গত, ২২ জুন হিমাচলে বর্ষা ঢোকার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের পাঁচ দিন পরে বর্ষা ঢুকেছে হিমালয় অঞ্চলের এই রাজ্যে। হিমাচলে ২৬ জুন পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩৯ মিলিমিটার। এ মাসে এখনও পর্যন্ত ৫৩ শতাংশ বৃষ্টির ঘাটতি। ১২টি জেলাতেও ঘাটতি রয়েছে বৃষ্টির। মৌসম ভবন জানিয়েছে, কিন্নৌর এবং লাহুল-স্পিটি ছাড়া রাজ্যে ১০-১২টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 

Related articles

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...