Saturday, April 4, 2026

ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! লাগেজ চেকিংয়ের সময় আটক যাত্রী

Date:

Share post:

ফের কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বোমাতঙ্ক (Bombing)। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে বিমানবন্দর চত্বর। এদিন কলকাতা বিমানবন্দর থেকে পুনেগামী (Pune) এয়ার এশিয়ার এক বিমান ছাড়়ার কথা ছিল। সেই সময় এক যাত্রীর লাগেজ ব্যাগ ঘিরে এই বোমাতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, বিমানবন্দরে লাগেজ চেক করার সময় পুনেগামী ওই বিমানের এক যাত্রী দাবি করেন যে তাঁর ব্যাগের মধ্যে বোমা রয়েছে। বিষয়টি জানাজানি হতেই সতর্ক হয়ে যান বিমানবন্দরের কর্মীরা। সুরক্ষা বাহিনীও দ্রুত ব্যবস্থা নেয়। এরপর সঙ্গে সঙ্গে যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে খবর। ইতিমধ্যে ওই যাত্রীকে আটক করা হয়েছে।

ঘড়ির কাঁটায় সকাল ১০টা। এয়ার এশিয়ার পুনেগামী বিমানে তখন যাত্রীদের লাগেজ চেকিং চলছিল। সূত্রের খবর, সেই সময় এক যাত্রী দাবি করেন তাঁর ব্যাগে বোমা রয়েছে। স্বাভাবিকভাবেই এমন কথা কানে আসতেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে। যদিও প্রথমেই ওই যাত্রীকে আটক করা হয়। এরপরই ধীরে ধীরে ফাঁকা করে দেওয়া হয় বিমানটি। কিন্তু ব্যাগে আদৌ বোমা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ওই যাত্রীকে জেরা করা হচ্ছে। কিন্তু কী উদ্দেশে যাত্রী এমন করলেন? তাঁর কী পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা চলছে।

তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও এই ধরনের ভুয়ো দাবি করা হয়েছিল। এপ্রিলের শেষদিকে পরপর দুবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেবার মেল পাঠিয়ে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় কর্তৃপক্ষকে। তারপরই সিআইএসএফ জওয়ানরা চিরুনি তল্লাশি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও কিছু মেলেনি বলে অভিযোগ। এবার যাত্রীর দাবি ঘিরে ফের বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে।

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...