Friday, April 3, 2026

বেআইনি পার্কিং রুখতে শহর জুড়ে পুলিশি অভিযান

Date:

Share post:

শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি পার্কিং জোন নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবারের বৈঠকের পরই শুক্রবার সকাল থেকে মহানগরের সর্বত্র চোখে পড়লো পুলিশি তৎপরতা। গড়িয়াহাট থেকে শুরু করে পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিটে নিয়ম বহির্ভূত পার্কিং দেখা মাত্রই কড়া পদক্ষেপ পুলিশের (Kolkata Police)। বেশ কিছু গাড়ি তুলে নিয়ে থানায় জমা করা হলো।

 

বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশ-নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে।’ এক্ষেত্রে কলকাতায় কত বেআইনি পার্কিং জোন রয়েছে তা জনানোর জন্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন তিনি। একইসঙ্গে রাজারহাট, নিউটাউন, হাওড়া, আসানসোল ও দুর্গাপুরে কত বেআইনি পার্কিং রয়েছে তারও হিসেব চান মুখ্যমন্ত্রী। আজ সকাল থেকে দেখা গেল কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিকরা শহরের রাস্তায় নেমে অবৈধ ভাবে পার্কিং-এ থাকা গাড়িগুলির পরীক্ষা করছেন। গড়িয়াহাটের ফুটপাতে হকারদের সঙ্গে কথা বলার পাশাপাশি বেশ কিছু সাধারণ মানুষ যাঁরা রাস্তায় অনৈতিকভাবে পার্কিং করে রেখেছেন তাঁদের সঙ্গে কথা বললেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার(Debasish Kumar)। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এদিন হকার সার্ভে প্রক্রিয়াতে রাস্তায় হাই- পাওয়ার কমিটি। সব জায়গা সরেজমিনে খতিয়ে দেখছেন মেয়র পারিষদরা। শুক্রবার বিকেলেই হকারদের নিয়ে বৈঠকে বসবেন মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...