Monday, March 16, 2026

মধ্যপ্রদেশ, দিল্লির পর রাজকোট: গুজরাটে ভাঙল বিমানবন্দরের ছাউনি

Date:

Share post:

দিল্লি বিমানবন্দরের একাংশ ভাঙার দুঃস্বপ্ন কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা বিমানবন্দরে। এবার মোদির রাজ্য গুজরাটের রাজকোট বিমানবন্দরে ভাঙল যাত্রী প্রবেশ এলাকার ছাউনি। তবে কংক্রিটের ছাউনি না হওয়ায় দুর্ঘটনায় বড় ক্ষতি হয়নি। পরপর তিনদিন মধ্যপ্রদেশের জবলপুর, দিল্লি ও গুজরাটের রাজকোটে বিমানবন্দরের যাত্রী চলাচলের অংশে দুর্ঘটনায় ফের বিরোধীদের নিশানায় মোদি সরকার।

মোদির নিজের রাজ্য গুজরাটে রাজকোট বিমানবন্দরটি ২০১৯ সালে তৈরি শুরু হয়। এই বিমানবন্দরের ঢোকা ও বেরোনোর অংশটি ২০২৩ সালে উদ্বোধন করেন নরেন্দ্র মোদি নিজে। এক বছরের মধ্যেই ভেঙে পড়ল সেই বাইরের অংশ। বিজেপির দাবি প্রবল বৃষ্টির কারণে এই বিপর্যয় ঘটে। বিমানবন্দরের বাইরের এই অংশ অস্থায়ী উপকরণ দিয়ে তৈরি, কংক্রিটের নয়। সেই কারণকেই বিপর্যয়ের কারণ হিসাবে তুলে ধরেছে বিজেপি। যদিও অস্থায়ী অংশের নিচে বেশি মানুষ থাকলে দুর্ঘটনা বড় আকারও নিতে পারত বলে দাবি বিরোধীদের।

দিল্লি বিমানবন্দরের বাইরের অংশ ভেঙে পড়ার পর নেহেরুর দিকে আঙুল তুলেছিল বিজেপি। নেহেরুর আমলে তৈরি হওয়া বিমানবন্দরের অংশ কেন মোদির সময়ে ভেঙে পড়বে তা নিয়েও তৈরি হয় বিতর্ক। তবে রাজকোটের ক্ষেত্রে সেই বিজেপিই রাজনীতি বন্ধ করার আবেদন করছে!

অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলিধর মহল এই ঘটনাও কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দাবি করেন রাজকোট বিমানবন্দর ২০০৮ সালে তৈরি। সেই সঙ্গে তিনি বলেন দিল্লি বিমানবন্দর দুর্ঘটনার পরে মন্ত্রকের সিদ্ধান্ত দেশের সব বিমানবন্দরের পরিকাঠামোগত পরীক্ষা করা হবে। এর পরেই বিরোধীদের প্রশ্ন, তাহলে এতদিন অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কোন কাজে ব্যস্ত ছিল।

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...